Home / উপজেলা সংবাদ / কচুয়া / সাচার ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষকে বিদায়ী সংবর্ধনা
সাচার

সাচার ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষকে বিদায়ী সংবর্ধনা

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ মোহাম্মদ মহসিন কবীর কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাচার ডিগ্রি কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি খায়রুল আবেদীন মিয়া (স্বপন)। প্রধান বক্তা ছিলেন সাচার ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ জসীম উদ্দিন, আব্দুল মতিন মোল্লা ও মোহাম্মদ আলাউদ্দিন আখন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাচার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহিরুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ এ এফ এম নশির আলম মিয়া। এ সময় অতিথিরা বিদায়ী অধ্যক্ষ মোঃ মহসিন কবির কে নিয়ে তার শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যৎ পথচলায় সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। সাচার ডিগ্রি কলেজ দীর্ঘদিন ধরে কচুয়া অঞ্চলে উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে কলেজ প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী অধ্যক্ষের প্রতি কলেজ পরিবারের ভালোবাসা ও শুভ কামনা প্রকাশ করা হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৫ আগস্ট ২০২৬