Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তির মেহের উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
মাদকবিরোধী

শাহরাস্তির মেহের উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে পর্যন্ত শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে মেহের উত্তর ইউনিয়নের কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে আয়োজিত র‍্যালি ও সমাবেশে কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা এবং বানিয়াচৌ জে.বি. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

কর্মসূচিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, থানার অন্যান্য পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৭শ থেকে ৮শত লোক অংশগ্রহণ করেন।

সমাবেশে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পরে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
২৪ আগস্ট ২০২৬