দেশের অন্যতম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘বৈশাখী টেলিভিশন’-এর ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এস. এম. ইকবাল হোসেন।
বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে তাঁকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
সাংবাদিক এস. এম. ইকবাল হোসেন প্রায় দুই দশক ধরে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত রয়েছে। দীর্ঘ এই পেশাগত জীবনে তিনি স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে দায়িত্বশীলতার সাথে কাজ করে আসছেন।
তিনি বর্তমানে জাতীয় ইংরেজি দৈনিক ‘ডেইলি অবজারভার, দৈনিক সময়ের আলোর ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি, স্থানীয় দৈনিক চাঁদপুর খবর-এর সিনিয়র স্টাফ রিপোর্টার এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুর-এর বার্তা প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এস. এম. ইকবাল সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন। তিনি ফরিদগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় এস. এম. ইকবাল হোসেন বলেন, সাংবাদিকতার মূলনীতি, সততা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে ফরিদগঞ্জের সম্ভাবনা, সংকট ও সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরাই হবে আমার মূল লক্ষ্য। এই দায়িত্ব পালনে আমি উপজেলার সহকর্মী সাংবাদিক, প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
নিজস্ব প্রতিনিধি/
২২ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur