Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় চেয়ারম্যান প্রার্থী গাজী আব্দুর রশিদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
চেয়ারম্যান

কচুয়ায় চেয়ারম্যান প্রার্থী গাজী আব্দুর রশিদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের বাইছারা গ্রামে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বাইছারা পশ্চিম বাজারে ইউপি সদস্য মো. রুহুল আমিন মেম্বারের কার্যালয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আবুল হাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান, আরএন গ্লোবাল কোম্পানি মালয়েশিয়ার চেয়ারম্যান এবং বিতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী আব্দুর রশিদ।

ইউপি সদস্য মো. রুহুল আমিনের সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যাংকার মো. শাহজাহান সজীবের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মো. কবির হোসেন সিকদার। বক্তারা বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। মানবিক সহযোগিতার মাধ্যমে দরিদ্র মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব। এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ শেষে বিতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী-সমাজসেবক গাজী আব্দুর রশিদ ইউপি সদস্য মো. রুহুল আমিনের বাড়িতে নির্মাণাধীন মসজিদের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি মসজিদ নির্মাণের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং নির্মাণকাজে সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৫ আগস্ট ২০২৬