চাঁদপুরের শাহরাস্তিতে পড়ালেখা বাদ দিয়ে অযথা ঘোরাফেরা করা ১০ জনকে আটক করেছে পুলিশ।
১০ আগস্ট রাতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক, রফিকুল ইসলাম, এসআই ফরিদ উদ্দিন, এসআই মোঃ আব্দুল কুদ্দুস সরকার সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি পৌরসভার নোয়াগাঁও এলাকায় ডাকাতিয়া নদীর পাড়, শাহরাস্তি ওয়াকওয়ে নামক স্থানে অভিযান পরিচালনা করিয়া অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করায় কিশোর ১। আব্দুল্লাহ আল মাহিন (১৭), ২। অপূর্ব দাস (১৫), ৩। নুর নবী (১৭), ৪। মোঃ তামীম (১৭), ৫। নাজিবুর রহমান (১৭), ৬। শেখ রাসেল (১৭), ৭। ওমর ফারুক, ৮। তানভীর হাসান (১৭), ৯। খালেদুর রহমান (১৭), ১০। আরাফাত ইসলাম (১৭), সর্ব সাং শাহরাস্তি, কিশোরদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
তাহাদেরকে জিজ্ঞাসাবাদে তাহারা সন্ধ্যায় উক্ত স্থানে ঘোরাফেরা করার কারণ সম্পর্কে কোন প্রকার সদুত্তর প্রদান করিতে পারে নাই। পরবর্তীতে তাহাদের অবিভাবক থানায় আসিয়া আটককৃত বর্নিত কিশোররা সন্ধ্যায় অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করিবে না মর্মে আশ্বস্থ করিলে এবং আটককৃত কিশোরদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করিয়া বিরুপ কোন তথ্য না পাওয়ায় প্রথমবারের মতো সংশোধনের নিমিত্তে তাহার অবিভাবকের জিম্মায় প্রদান করা হয়।
প্রতিবেদক: মো: জামাল হোসেন/
১১ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur