চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত ইউপি সদস্য মাদকের মামলাসহ ৯ টি মামলার আসামী ইউসুফ হাজরা (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে নারায়নগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। সে ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাকে ওই ওয়ারেন্টমুলেব গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক।
জানা গেছে, ইউসুফ হাজরা মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী যুবলীগের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এছাড়া ৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড ( আচলছিলা, দেলদিয়া, ধুলিয়াউরা) এর মেম্বার ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সে পলাতক রয়েছে ইউসুফ হাজরা। ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারনে তাকে ওই পরিষদের মেম্বার পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।
তার ওয়ার্ডের একাধিক ব্যক্তি জানান,সে বিগত আওয়ামী লীগ সরকার আমলে এলাকায় দলীয় প্রভাব বিস্তার করেছিল এবং বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হুমকি-ধমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন।এলাকায় প্রকাশ্যে মাদকের ব্যবসা করতো। ওই সময় তার বিরুদ্ধে মামলাও হয়েছে বেশ কয়েকটি। আওয়ামী লীগের প্রভাবের কারনে এবং তার একজন প্রভাবশালী গডফাদার ছিল উপজেলা পরিষদে , সে কারনে পুলিশ তাকে গ্রেফতার করতে সাহস পায়নি।
উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল্লাহ্ প্রধান বলেন, ইউনিয়ন পরিষদের একাধিক সভায় অনুপস্থিত থাকার কারনে তাকে বহিষ্কার করা হয়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, ইউসুফ হাজরার বিরুদ্ধে থানায় ৯ টি মামলা রয়েছে। তন্মোধ্যে ৫ টি মাদকের মামলা। একটি মামলায় ১ বছরের সাজা ও ওয়ারেন্ট ছিল।ওই ওয়ারেন্ট মুলে গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তাকে নারায়নগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,
৭ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur