Home / চাঁদপুর / নানা আয়োজনে চাঁদপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
জুলাই

নানা আয়োজনে চাঁদপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

যথাযথ মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে।দিনটি উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

শ্রদ্ধা নিবেদন: ৫ আগস্টের প্রথম প্রহরে চাঁদপুরের জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, জেলা বিএনপি (নেতৃত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম সলিম উল্যা সেলিম), পৌরসভা, সরকারি গণগ্রন্থাগার, জাতীয় ছাত্রশক্তি ও যুবশক্তি এবং বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলার পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানানো হয়।সংবর্ধনা ও দোয়া: চাঁদপুর পৌর মাল্টিপারপাস হলে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

জুলাই

এছাড়া জেলার সকল মসজিদ, উপাসনালয়ে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।এছাড়া চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করা হয়। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

জুলাই

চাঁদপুর সরকারি মহিলা কলেজ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, চাঁদপুর সরকারি কলেজ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড়, চরভৈরবী উচ্চ বিদ্যালয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, হাইমচর নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয় এবং পুরানবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

স্টাফ করেসপন্ডেট/

৫ আগস্ট ২০২৬