Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ১৫১ ধারায় এক ব্যক্তি গ্রেপ্তার
ধারায়

হাইমচরে ১৫১ ধারায় এক ব্যক্তি গ্রেপ্তার

চাঁদপুরের হাইমচর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ফৌঃকাঃবিঃ ১৫১ ধারায় মো. জসিম পাটোয়ারী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে হাইমচর থানাধীন পশ্চিম চরকৃষ্ণপুর এলাকার কালা চৌকিদার মোড় থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত জসিম পাটোয়ারী হাইমচর উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মন্টু ওরফে মমতাজ পাটোয়ারীর ছেলে।

​হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা জানান, হাইমচর থানার এসআই (নিঃ) মো. জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত টহল ও আইন শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

​সোমবার সকালে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
৬ অক্টোবর ২০২৬