Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / কোন্দ্রা মজুমদার বাড়ি জামে মসজিদের খতিব নিয়োগ পরীক্ষা সম্পন্ন
মজুমদার

কোন্দ্রা মজুমদার বাড়ি জামে মসজিদের খতিব নিয়োগ পরীক্ষা সম্পন্ন

হাজীগঞ্জ উপজেলার বড়কূল পূর্ব ইউনিয়নের ঐতিহ্যবাহী কোন্দ্রা মজুমদার বাড়ি জামে মসজিদের খতিব নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। ১ লা আগস্ট শনিবার বিকালে কোন্দ্রা সমাহার অফিস কক্ষে ২০ জনের আবেদন ক্রমে উপস্থিত আগ্রহী খতিবদের মধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষা প্রথম স্থান নির্বাচিত হয়েছেন মাও. মুহাম্মদ আবু ইউসুফ।

উক্ত খতিব নিয়োগ পরীক্ষার নিয়োগ বোর্ডের দায়িত্ব পালন করেন আলীগঞ্জ হযরত মাদারখাঁ জামে মসজিদে ইমাম ও খতিব মো. ফজলুল কাদের বাগদাদী, ঘনিয়া সাঈদীয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাসক মাও. আবু বক্কর, একই প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম স্বপন, বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুল মান্নান ও সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান, কেন্দ্রো মজুমদার বাড়ি জামে মসজিদের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবুল কাশেম।

এর আগে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগ্রহী খতিব নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ কারীরা শান্তিপূর্ণ পরিবেশ পরীক্ষা সম্পন্ন করেন। একই দিন সকল পরীক্ষার খাতা দেখে মৌখিক পরীক্ষা শেষে প্রথম স্থান অর্জনকারীকে কোন্দ্রা মজুমদার বাড়ী জামে মসজিদের খতিব হিসাবে নির্বাচিত করা হয়।

উক্ত কার্যক্রম শুরু থেকে সার্বিক সহযোগিতার দায়িত্ব পালন করেন কোন্দ্রা মজুমদার বাড়ী জামে মসজিদের দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম ওয়াসকুরুনী। এসময় আরো উপস্থিত ছিলেন, কোন্দ্রা মজুমদার বাড়ী জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম মজুমদার, সহ সভাপতি মফিজুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক নূরুল ইসলাম,

অর্থ-সম্পাদক জাকির হোসেন মজুমদার, ধর্ম বিষয়ক সম্পাদক আঃ হান্নান, শিক্ষা ও দাওয়াত সম্পাদক রেদয়ান মজুমদার, উন্নয়ন ও রক্ষনা বেক্ষণ সম্পাদক আলাউদ্দিন খোকন, মহিলা কার্যক্রম সমন্বয়ক আলী আজগর, সহকারী অর্থ সম্পাদক নাজিম উদ্দিন, সদস্য বিল্লাল হোসেন, মো. সাদ্দাম হোসেন, মো.সুমন ও আনিছুর রহমান প্রমুখ।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
২ আগস্ট ২০২৬