Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবের আলী আক্কাছ শিক্ষকদের দাবি আদায়ের একজন অগ্রসৈনিক
akkas
সংগৃহীত ছবি

মতলবের আলী আক্কাছ শিক্ষকদের দাবি আদায়ের একজন অগ্রসৈনিক

মতলব দক্ষিণ উপজেলার বহরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.আলী আক্কাছ বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের দাবি আদায়ের একজন অগ্রসৈনিক ও নিবেদিত প্রাণ শিক্ষক নেতা। ১৯৯৪ সনের চড়াই-উৎরাই শিক্ষক আন্দোলন থেকে শুরু করে চলমান প্রতিটি মতলব তথা জেলার বেসরকারি শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলনে মতলবের শিক্ষকদের পক্ষে প্রতিনিধিত্ব করেছেন ও একজন অগ্রসৈনিক হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে রাজপথে ছিলেন।

জনাব আলী আক্কাছ ৭ জুলাই ১৯৯২ সালে একজন সহকারী শিক্ষক হিসেবে মহান শিক্ষকতা পেশায় প্রবেশ করেন। শুরু থেকে আজ পর্যন্ত পেশাগত অনেক প্রশিক্ষণগ্রহণ করে একজন দক্ষশিক্ষক হিসেবে সম্যক পরিচিত। তাঁর পিতার নাম আকরাম আলী সরকার এবং মাতার নাম ফাতেমা বেগম। ১৯৭০ সালের ১ ফেব্রুয়ারি মতলব দক্ষিণের আচছিলা গ্রামে সম্ভান্ত মুসলীম পরিবারে জন্মগ্রহণ করেন।

১৯৯৪ সালের চড়াই-উৎরাই শিক্ষক আন্দোলন ও ধর্মঘট,প্রেস ক্লাবের সামনেঅবস্থান ধর্মঘট,অনশনে রাতে শহিদ মিনারেই রাত্রি যাপন, ঢাকার প্রতিটি প্রতিনিধি সভায়,কেন্দ্রিয় শহিদ মিনারে অনশন পালনে, ফরহাদ মানসিংহ ভবনে আন্দোলনের রূপরেখা দাঁড় করাতে ও শিক্ষকদের দাবি দাওয়া-আদায়ে অবদান রেখেছেন চাঁদপুরের শিক্ষক নেতৃবৃন্দের সাথে তিনিও অংশীজন ছিলেন। সরকারি চাকরিজীবীরা অবসরজীবনেও উৎসব বোনাস পান।

অনেক ক্ষেত্রে চাকরিজীবী মৃত্যুর পর তার পরিবারও পায় উৎসব বোনাস। অন্যদিকে চাকরিতে থাকাকালীনই কেবল বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকগণ মূল বেতন স্কেলের ২৫% বোনাস,বেসরকারি শিক্ষক-কর্মচারীরা পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা, মেডিক্যালভাতা প্রভৃতি চাঁদপুর ও মতলবের রাজপথের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করেন। বিগত সরকারগুলোর আমলে শিক্ষকরা ধর্মঘট,হরতাল,কর্মবিরতি,সমাবেশ,মহাসমাবেশ,বিক্ষোভ মিছিল,মানববন্ধন কর্মসূচি স্মারকলিপি পেশ,আলোচনা,পর্যালোচনা, মিটিং,মিছিল,কালো ব্যাচ ধারণ,কালো পতাকা উড্ডয়ন, এমপি-মন্ত্রীদের সাথে সাক্ষাৎ ও ১শ’ টাকায় ঘর বানিয়ে রাত্রি যাপন ইত্যাদি কর্মসূচিগুলো দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করতে চাঁদপুর জেলার কলেজ,স্কুল,মাদ্রাসা ও কারিগরিদেরকে এক প্লাটফরম থেকে নেতৃত্ব ছিল। মতলব উপজেলার সকল শিক্ষকগণ ছিল এক ও অভিন্ন। জনাব আলী আক্কাছও ছিলেন তাঁদের এ মূলধারার একজন দাবি আদায়ের শিক্ষকনেতা।

২০২৫ সারে প্রেসক্লাবের শিক্ষক আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করতে গিয়ে পুলিশের টিয়ারসেলের আঘাত ও লাঠি চার্জে মারাত্মক আহত হন। এ ছাড়াও মতলব দক্ষিণের তৎকালীন নির্বাচনি কর্মকান্ডে অংমগ্রহন করার সময় সড়ক দুর্ঘটনায় পতিত হন। দীর্ঘদিন যাবৎ চাঁদপুর জেলার সহকারী মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারের মতলব দক্ষিণ উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

AKKAS

তিনি ২৩ জুলাই বিকেলে এক সাক্ষাৎকারে জানান,‘‘ আমি আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে একজন প্রার্থী । আমার অতীত সাংগঠনিক কর্মকান্ড,আচার-আচরণ,সততা,নিষ্ঠা,নীতি-নৈতিকতা বিচার বিবেচনা করে আমাকে দলমত নির্বিশেষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্যে মতলবের সকল শিক্ষকদের প্রতি আহবান জানান। সকল শিক্ষকগণের সার্বিক কল্যাণে তিনি কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন । ’’

প্রসঙ্গত, আগামি ১ আগস্ট ২০২৬ মতলব দক্ষিণ উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মতলবগঞ্জ পাইলট হাই স্কুলে বেলা ১০ টায় ভোট গ্রহণ শুরু হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের গ্রহণ যোগ্য ৮ সদস্য ভূক্ত একটি কমিশন গঠন করা হয়েছে। ইতোমধ্যেই ক’টি পদে বিনাভোটে নির্বাচিত হওয়ার ঘোঘণা দেয়া হয়েছে। কমিটি সর্বমোট ৪১ সদস্য বিশিষ্ঠ হবে।

সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন ,যুগ্ম-সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক পদে ৩ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন এবং মহিলা সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৮ জুলাই প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কমিশনার বলেন,‘ সকলের ঐক্যমতের ভিত্তিতে স্বচ্চতা এবং জবাবদিহিতার মাধ্যমে সমিতিকে পরিচালনা করার জন্যেই এ নির্বাচন। সুতরাং স্ব-স্ব শিক্ষকগণ তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্যে আমরা দায়িত্ব পালন করছি মাত্র।’

আবদুল গনি
২৩ জুলাইু ২০২৬
এ জি