Home / খেলাধুলা / শুধু ইয়ামাল নয়, পুরো স্পেনকেই থামাতে হবে: মেসি
messi

শুধু ইয়ামাল নয়, পুরো স্পেনকেই থামাতে হবে: মেসি

মেসি বলেন, ‘আমরা ছোটবেলা থেকেই ফুটবল খেলেছি আনন্দ পাওয়ার জন্য। ম্যাচে নামার আগে আমাদের সবচেয়ে বড় ইচ্ছা থাকে খেলাটা উপভোগ করা। যেন আবার সেই শৈশবে ফিরে গেছি, যখন প্রথম ফুটবল খেলতে শুরু করেছিলাম।’

বিশ্বকাপের ফাইনাল সামনে রেখে স্পেনের বিপক্ষে কঠিন লড়াইয়ের আভাস দিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতিপক্ষের শুধু লামিন ইয়ামালকে নয়, পুরো স্পেন দলকে থামানোর পরিকল্পনা নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। খবর মুন্ডোস আলবেসিলেস্তে।

বিশ্বকাপ ফাইনালের আগে ‘ফ্যানাটিকস ফ্যানফেস্ট’ অনুষ্ঠানে টেনিস তারকা নোভাক জোকোভিচের সঙ্গে আলাপে আর্জেন্টিনা দল ও ফাইনাল নিয়ে নিজের ভাবনা এভাবেই প্রকাশ করেন মেসি।

মেসি বলেন, ‘আমরা ছোটবেলা থেকে ফুটবল খেলেছি আনন্দ পাওয়ার জন্য। ম্যাচে নামার আগে আমাদের মূল ইচ্ছা থাকে খেলাটা উপভোগ করার। যেন আবার সেই শৈশবে ফিরে গেছি, যখন প্রথম ফুটবল খেলতে শুরু করেছিলাম।’

স্পেনের বিপক্ষে ফাইনাল নিয়ে প্রশ্ন করা হলে মেসি বলেন,‘স্পেনের বিপক্ষে খেলা সবসময়ই কঠিন। সব সময় জেতা সম্ভব নয়। আমরা শুধু লামিন ইয়ামালকে থামানোর চেষ্টা করব না, পুরো স্পেন দলকেই থামানোর চেষ্টা করব। কারণ তাদের দলে অনেক দুর্দান্ত খেলোয়াড় আছে এবং তাদের নিজস্ব খেলার ধরন রয়েছে। আমাদেরও নিজেদের অস্ত্র আছে, সেগুলো কাজে লাগিয়ে আমরা ম্যাচটি খেলব।’

১৮ জুলাই ২০২৬
এ জি