পরিত্যক্ত ও জরাজীর্ণ ভবনের পাশে খেলাধুলা করছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। পরিত্যক্ত ও জোড়াজীর্ণ এই ভবনটি ভেঙ্গে ফেলার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষা অফিসের কাছে লিখিত অভিযোগ করেছেন। আর রাত হলেই মাদক সেবীদের আড্ডার নিরাপদ স্থান।
সরজমিনে গিয়ে দেখা যায় ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের আরাজি বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ও জরাজীর্ণ ভবনটি রয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল এর সাথে আলাপ কালে তিনি বলেন বিদ্যালয়টি ১৯৯৩ সালে নির্মাণ করা হয়েছিল। দীর্ঘ প্রায় ২২/২৩ বছর উক্ত বিদ্যালয়টিতে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার কার্যক্রম করা হয়েছিল ।
তিনি আরো বলেন, ছাত্র-ছাত্রী বৃদ্ধি পাওয়ার কারণে পুরাতন এই ভবনটির পাশেই তিনতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়। বর্তমানে আমরা নতুন ভবনে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছি। উক্ত বিদ্যালয় বর্তমানে ছাত্র-ছাত্রী সংখ্যা ১৮৫ জন।
এই ব্যাপারে প্রধান শিক্ষক বলেন, বিগত সরকার পরিবর্তন হওয়ার পর ৫ আগস্ট এর পর পুরাতন ভবনটির দরজা জানালা এলাকার বিক্ষুব্ধ লোকজন দরজা জানালা এবং উক্ত ভবনে থাকা বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। এছাড়া উক্ত ভবনটিতে ব্যাপক ভাংচুর চালায়। ফলে বর্তমানে উক্ত ভবনটি জরাজীর্ণ এবং বিপদজনক অবস্থায় রয়েছে।
এই ভবনের পাশেই আমাদের নতুন ভবনে শিক্ষা কার্যক্রম চালানো হয় ফলে ছাত্রছাত্রীরা সকালে এবং টিফিন টাইমে খেলাধুলায় মগ্ন থাকে। জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে যেকোনো সময় উক্ত ভবনটি ভেঙ্গে পড়ে যেতে পারে। ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি আরো জানান গত প্রায় ১০-১৫ দিন আগে আমি জেলা শিক্ষা অফিসারের বরাবর একটি লিখিতা আবেদন করেছি। যাতে করে জরাজীর্ণ এই ভবনটি ভেঙ্গে ফেলা হয়।
উক্ত লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষা অফিস থেকে কর্মকর্তারা এসে এই জড়াজীর্ণ ভবনটির ভিডিও ধারণ করে নিয়ে গেছেন এবং সরজমিন পরিদর্শন করে গিয়েছেন। তবে কবে নাগাদ এটা ভাঙ্গা হবে সে ব্যাপারে আমাকে সঠিক কিছু বলে যাননি।
এ ব্যাপারে আশপাশের বেশ কয়েকজন লোকজন জানান উক্ত ভবনটিতে রাত হলে এখানে মাদকের আড্ডা বসে। নিরাপদ এবং অন্ধকার পরিবেশ থাকার কারণে মাদক সেবীরা নিরাপদে এসে গভীর রাত পর্যন্ত মাদক সেবন করে থাকে এবং আড্ডায় মেতে থাকে।
পরিত্যক্ত ঝুঁকিপূর্ণ পবন হওয়ার কারণে এটা এই ভবনের ভিতরে মাদকের আড্ডা বসলো বাহির থেকে বুঝার উপায় থাকে না যেখানে মাদকের আড্ডা চলে। সন্ধ্যার পর এই ভবনটি ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয় ফলে আইনশৃঙ্খলা বাহিনীও এখানে যেতে ভয় পায়।
এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকদের আবেদন অতি দ্রুত ভবনটি ভেঙ্গে ফেলা হোক। তা না হলে যেকোন সময় দুর্ঘটনা ঘটে হতাহতের ঘটনা ঘটে যেতে পারে। তাই দ্রুত প্রশাসনকে এ ব্যাপারে নজর দেওয়া প্রয়োজন বলে ভুক্তভোগী মহল আশাবাদ ব্যক্ত করছেন।
স্টাফ করেসপন্ডেট/
১৭ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur