Home / চাঁদপুর / মরহুম এ্যাড. লুৎফুর রহমান খানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ ৬ জুলাই
নজরুল গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী

মরহুম এ্যাড. লুৎফুর রহমান খানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ ৬ জুলাই

হাজীগঞ্জ উপজেলার কৃতিসন্তান এ্যাড.লুৎফুর রহমান খানের ১৬ তম মৃত্যুবার্ষিকী আজ ৬ জুলাই সোমবার । এ উপলক্ষে তাঁর পবিবারবর্গ শের-এ- বাংলা রোডস্থ বাসায় ঐ দিন বাদ আছর তাঁর কনিষ্ঠপুত্র মো.ওয়ালিদ হোসেন মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন।

চাঁদপুরের প্রবীণ আইনজীবী মরহুম এ্যাড.আলহাজ্ব লুৎফুর রহমান খান ছিলেন সত্যিকারের একজন নজরুল প্রেমিক। জাতীয় কবি নজরুল ইলামের রচনাবলী, সাহিত্য চর্চ্চা, সাহিত্য ও কাব্যে অবদান,কবির জীবনধারা ও বৈচিত্র্য,তাঁর কাব্য ইতিহাস-ঐতিহ্য,সুনাম-সুখ্যাতি এবং নজরুল সাহিত্য-কর্মের ধারার জন্য এ প্রবীণ আইনজীবী মরহুম এ্যাড.আলহাজ্ব লুৎফুর রহমান খান ২০০১ সালে প্রতিষ্ঠাতা হিসেবে ‘‘ নজরুল গবেষণা পরিষদ, চাঁদপুর ’’ নামে একটি পরিষদ গড়ে তোলেন। নজরুলের অনেক গ্রন্থ তিনি পড়েন ও সংরক্ষণে রাখেন। চাঁদপুরের ক’জন আইনজীবীকে নিয়ে তিনি এটি গড়ে তুলেছিলেন শের-ই-বাংলা আবাসিক এলাকায় বিষ্ণুদির ৩৮০ নং বাড়ির একটি কক্ষ এ লাইব্রেরি করেন্। তিনি ৬ ছেলে ও তিন মেয়ে রেখে যান। আল্লাহ পাক যেনো উনাকে জান্নাতুল ফেরদৌস নাসিব করুন।

এ্যাড. লুৎফুর রহমান খান ১৯২০ সালে হাজীগঞ্জ উপজেলার বলাখালের প্রতাপপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩৫ সালে এসএসসি, ১৯৩৭ সালে এইচএসসি ও ১৯৩৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন এবং ১৯৪১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই এলএলবি ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থেকেই তিনি পড়াশুনা করেন। তিনি প্রথমে ১৯৪৫ সালে ঢাকা এবং পরবর্তীতে চাঁদপুরে আইন ব্যবসা শুরু করেন। তিনি ছিলেন চাঁদপুরের একজন প্রবীণ আইনজীবী। দীর্ঘ ৫০ বছর আইন ব্যবসা পরিচালনা করেন। বেশ সুখ্যাতির মধ্যেই আইন পেশায় সারাজীবন কাটান এবং ২০১১ সালের ৬ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

আবদুল গনি
৬ জুলাই ২০২৬
এ জি