চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা গ্রামের মোল্লা বাড়ি এলাকায় সরকারি অর্থায়নে নির্মাণাধীন আরসিসি (জঈঈ) সড়কের কাজ বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা মুখলেসুর রহমান সহ কয়েক জনের বিরুদ্ধে রাস্তার পূর্ব অংশে ইটের সীমানা প্রাচীর নির্মাণ করে কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন এলাকাবাসী ও ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে বিতারা গ্রামের মোল্লা বাড়ি মসজিদ সড়কের আরসিসি ঢালাইয়ের কাজ কয়েকদিন আগে শুরু হয়। সড়কটির অধিকাংশ অংশের নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে পূর্ব অংশে পৌঁছালে একই গ্রামের মোখলেছুর রহমান, রাসেল ও ফটিকসহ কয়েকজন পারিবারিক কবরস্থানের কথা উল্লেখ করে ইটের সীমানা প্রাচীর নির্মাণের মাধ্যমে রাস্তার কাজে বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ উঠেছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত মিজানুর রহমান মোল্লা বলেন, “রাস্তার প্রায় সব কাজ শেষ হয়েছে। কিন্তু শেষ অংশে সীমানা প্রাচীর নির্মাণ করে বাধা দেওয়ায় কাজ স¤পন্ন করা সম্ভব হচ্ছে না। দ্রুত সমস্যার সমাধান হলে অবশিষ্ট কাজ শেষ করা যাবে।”
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে সরকারি উদ্যোগে সড়কটি নির্মাণ করা হচ্ছে। সামান্য অংশের জটিলতার কারণে পুরো প্রকল্পের সুফল থেকে মানুষ বঞ্চিত হতে পারে। তাই বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রাস্তার নির্মাণকাজ স¤পন্ন করার জন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur