চাঁদপুরের হাইমচরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২৯ জুন সোমবার সকালে হাইমচর উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ও কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার সহ অতিথিবৃন্দ।
উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক সহ অন্যরা। উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে খরিফ-২ মৌসুমের কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ৭০০ জন কৃষককে আমন ধান দেওয়া হয়। যার মধ্যে ৫ কেজি ধান ও ২০ কেজি সার। ৪৫০ জন বৃক্ষ রোপণে ৪০ কেজি সার ও ৫টি গুটি। মরিচ বীজ ৫০ জনের ১০ গ্রামের সাথে প্রয়োজনীয় সার। সবজি বীজ ৫৫০ জনের প্রত্যেকেই ৭ প্রকার ৩০০ গ্রাম করে বীজ পেয়েছেন। ২৫ জন লেবুর চারা ও প্রয়োজনীয় সার পেয়েছেন।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)
২৯ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur