Home / চাঁদপুর / পপুলার লাইফ ইনস্যুরেন্সের প্রশিক্ষণ কর্মশালা ও চেক হস্তান্তর
পপুলার

পপুলার লাইফ ইনস্যুরেন্সের প্রশিক্ষণ কর্মশালা ও চেক হস্তান্তর

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি পিএলসির উদ্যোগে চাঁদপুর জেলায় ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটদের প্রশিক্ষণ ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) শহরের প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক, ইসলামী ডিপিএস প্রকল্পের মোহাম্মদ খলিলুর রহমান শিকদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী পিএলসির নির্বাহী পরিচালক মো. বিল্লাল হোসেন, নির্বাহী পরিচালক মোখলেছুর রহমান, প্রকল্প ইনচার্জ মো. মাসুদ খান, নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মো. মাহবুবুর রহমান, প্রকল্প ইনচার্জ একক বীমা প্রকল্প মো. নূর-ই-আলম জুয়েল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী পিএলসির মহা ব্যবস্থাপক ও প্রকল্প ইনচার্জ দেলোয়ার হোসেন উজ্জ্বল।

প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটরা অংশগ্রহণ করেন। এ সময় বীমা গ্রাহকদের মাঝে দাবি পরিশোধের চেক হস্তান্তর করা হয়।

বক্তারা বলেন, বীমা মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রাহকদের আস্থা ও সেবার মান উন্নয়নে পপুলার লাইফ ইনস্যুরেন্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
২৫ জুন ২০২৬