চাঁদপুরের মতলব উত্তর এবং মতলব দক্ষিণ উপজেলার উম্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। শনিবার (২০ জুন)দুপুরে মতলব উত্তর উপজেলার বদরপুর এলাকায় এবং মতলব দক্ষিণ উপজেলার থানা সংলগ্নে ধনাগোদা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন মাওলানা মোঃ রফিকুল ইসলাম আফসারী লাকসাম। মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো: আতাউর রহমান ফারুক এবং ওনার ভাই আব্দুর রহমান জুয়েলের উদ্যেগে উম্মুক্ত জলাশয়ে রুই,কাতলা,মৃগেল,তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় মাওলানা মোঃ রফিকুল ইসলাম আফসারী বলেন,
উন্মুক্ত জলাশয় (যেমন: নদী, খাল, বিল, হাওড় ও প্লাবনভূমি) বাংলাদেশের প্রাকৃতিক মৎস্যসম্পদের অন্যতম প্রধান উৎস। এসব জলাশয় থেকে মাছ আহরণে স্বাদু পানির উন্মুক্ত জলাশয় থেকে মাছ আহরণে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়। উন্মুক্ত জলাশয়ের মাছ অধিক নিরাপদ, পুষ্টিগুণ সম্পন্ন ও সুস্বাদু হয়ে থাকে।
তিনি আরো বলেন,আমরা দৈনন্দিন অপ্রাকৃত ভাবে যে টাকা ব্যয় করি তা না করে প্রত্যেকে অন্তত ১ কেজি করে মাছের পোনা ক্রয় করে উম্মুক্ত জলাশয়ে অবমুক্ত করলে মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে।কারন আমরা নদী- নালা, খাল-বিল থেকে যেভাবে ছোট ছোট মাছের পোনা ধরে ফেলছি এতে দেশের সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যে পরিমান মাছ ধরে খাচ্ছি তার শতভাগের একভাগ পোনা অবমুক্ত করলে মাছের অভাব হতো না।একসময় আমরা মাছে ভাতে বাঙ্গালী হিসেবে পরিচিত ছিলাম।এখন সে মাছ নদী নালা ও খাল বিলে পাওয়া যাচ্ছে না।তাই আসুন আমরা একদিনের টাকা অপচয় না করে মাছের পোনা অবমুক্ত করি।দেশের সম্পদ বৃদ্ধি করি।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ২০ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur