চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৭টি মাদকের মামলাসহ ১০ মামলার আসামী জহিরুল ইসলাম(৪৫) ও ৩টি মাদকের মামলার আসামী সুমন সওদাগর (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ইয়াবা টেবলেট ও গাঁজা উদ্ধার করা হয়। জহিরুল ইসলাম চাঁদপুর সদর উপজেলার ধনপর্দী গ্রামের মৃত কেরামত আলীর ছেলে এবং সুমন সওদাগর মতলব পৌরসভার চরমুকুন্দী গ্রামের মো.ফরিদ সওদাগরের ছেলে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে মঙ্গলবার (১৭ জুন) গভীর রাতে এসআই সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্স নিয়ে চরমুকুন্দী গ্রামের ফরিদ সওদাগরের বসত ঘর হতে ৩’শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সুমন সওদাগরকে গ্রেফতার করা হয়। একই রাতে এসআই মো.ইউনুছ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে মতলব দক্ষিণ উপজেলার মোবারকদী এলাকা থেকে মো.জহিরুল ইসলামকে ১৩১ পিস ইয়াবা টেবলেটসহ গ্রেফতার করে থানা নিয়ে যায়।
থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক বলেন, আটককৃত দু’জনই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।জহিরের বিরুদ্ধে মাদকের মামলা ৭টি অন্যান্য মামলা রয়েছে ৩ টি এবং সুমন সওদাগরের বিরুদ্ধেও ৩ টি মাদকের মামলা রয়েছে। দুজনের বিরুদ্ধেই মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।পরে চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় তাদের।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ১৭ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur