চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন যুবদলের ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. মুক্তার গাজীকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। গত ১১ জুন চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম (নজু) এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মান্নান খান কাজলের স্বাক্ষরিত একপত্রে তাকে এ অব্যাহতি প্রদান করে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে অসদাচরণের অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে অব্যাহতি প্রাপ্ত ব্যক্তির ভবিষ্যতে কোনো ধরনের কর্মকাণ্ড বা অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউনিয়ন যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মুক্তার গাজীর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি/ ১৭ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur