চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কাঠ বাজার নাম স্থানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি।এ ব্যাপারে বাজারের বিভিন্ন লোকজনের সাথে আলাপ করলে তারা জানায় এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন শত শত লোকজন যাতায়াত করে। ব্রিজের চারপাশে কোন আলোর ব্যবস্থা না থাকার কারণে এর ভয়াবতা আরো বেড়ে গেছে।
সরজমিনে গিয়ে দেখা যায় ৪০ বছরের এই ব্রিজের নিচের অংশ ফাটলের সৃষ্টি হয়েছে। ব্রিজের উপরের দুপাশের কোন প্রকার সুরক্ষা বেষ্টনী রেলিং নেই। রয়েছে শুধু রড।আরো জানয় এই ব্রিজের উপর দিয়ে ইস্কুল কলেজের ছাত্র-ছাত্রী এবং বাজারের ব্যবসায়ীরা সহ বিভিন্ন দূরদূরান্তের লোকজন যাতায়াত করে।
এই ব্রিজের পাশেই রয়েছে একটি ভূমি অফিস, একটি বাজার এছাড়াও আশপাশে রয়েছে ঘনবসতিপূর্ণ বাড়িঘর। সন্ধ্যার পর এই ব্রিজের উপর দিয়ে কোন প্রকার লোকজন আসা-যাওয়া করত ভয় পায়। বর্ষার মৌসুমে এই ব্রিজের পিলারের মাটি সরে গিয়ে পুরো ব্রিজ টি একেবারে নর বড় হয়ে গেছে।
এই ব্রিজের নিচের অংশে বড় বড় ফাটলের সৃষ্টি হয়েছে। এছাড়া পিলারের প্লাস্টার খসে পড়ে শুধুমাত্র রড দেখা যায়।
এলাকাবাসী জানায় জনবহুল এলাকার মধ্যে গুরুত্বপূর্ণ এই ব্রিজটি দীর্ঘ ৪০ বছরের পুরনো হলেও এখানে উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। ঝুঁকিপূর্ণ এই ব্রিজ এর উপর দিয়ে মানুষ ভয়ের মধ্যে যাতায়াত করতে হয়।
অতি দ্রুত ঝুঁকিপূর্ণ এই ব্রিজের কাজ না হলে আগামী বর্ষের মৌসুমে যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ ব্যাপারে ভুক্তভোগী মহল প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছে।
স্টাফ করেসপন্ডেট/ ১১ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur