চাঁদপুরের মতলব দক্ষিণে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন শিশু, কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামুলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় বাংলাদেশ টেলিভিশন আয়োজিত
বহিরাঙ্গন অনুষ্ঠিত হয়।
(৬ জুন) শনিবার বিকেলে মতলব কেএফটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে বহিরাঙ্গন অনুষ্ঠানে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমামের সভাপতিত্বে এবং বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্বাহী ও সহকারী প্রকল্প পরিচালক
মাহবুবা ফেরদৌসের পরিচালনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা অডিও রেকর্ড করে যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক
রিয়াসাত আল ওয়াসিফের মুঠোফোনের মাধ্যমে সকলের কাছে প্রচার করা হয়।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সচিব ও কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল জাকির হোসেন কামাল,তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও উপ প্রকল্প পরিচালক রিয়াসাত আল ওয়াসিফ,তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গ্রেড ১) মো. ইয়াসীন, চাঁদপুরের জেলা প্রশাসক আহম্মেদ জিয়াউর রহমান।
বক্তারা নারী ও শিশু নির্যাতন, মানবপাচার ও যৌতুকের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা তুলে ধরেন। মানবিক মূল্যবোধের চর্চা, পারস্পরিক শ্রদ্ধাবোধের বিকাশ, সচেতনতা বৃদ্ধি, নৈতিক এবং ধর্মীয় শিক্ষা বিস্তারের মাধ্যমে এসব অপরাধ প্রতিরোধ করা সম্ভব বলে মত প্রকাশ বক্তারা।
পরে বাংলাদেশ টেলিভিশনের শিল্পী প্রিয়াঙ্কা, আশিক, অনন্যা,কিশোর এবং কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা দলীয় নৃত্য পরিবেশ করেন। অনুষ্ঠানের শুরুতে গান পরিবেশন করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহম্মেদ জিয়াউর রহমান।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ৬ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur