কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামে প্রথম বারের মতো ব্যাতিক্রমী আয়োজন ঈদ পুনর্মিলনী, গুণীজন সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেয়া হয়েছে। গত শনিবার দুপুরে ডুমুরিয়া গাউছিয়া আলিম মাদরাসা মাঠে ডুমুরিয়া ছাত্র ও যুব সমাজের উদ্যোগে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, প্রবাসী, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সমাজ উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে এ আয়োজন করা হয়। এতে বিভিন্ন ক্যাটাগড়িতে কৃতি শিক্ষার্থী ৩১জন, মরনোত্তর সম্মননা ২৪জন ও সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী ৩০জনসহ মোট ৮৫জন গুনী ব্যক্তিকে সম্মননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিক উল্লাহ (বিএ, বিএড)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মাইনুল হাছান (লিহিন)। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কর্মব্যস্ততার কারণে নিজ গ্রামে আসার সুযোগ হয়নি। আজকে এমন একটি সংবর্ধনা অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করায় আমি আনন্দিত। আমি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হবো, তা কখনো ভাবিনি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে কাউকে ঠকাবেন না, প্রয়োজনে নিজে ঠকবেন। মহান আল্লাহ তায়ালা আপনাকে সাহায্য করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক লায়ন মোঃ আলমগীর হোসেন মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আমান উল্লাহ আমান, সমাজসেবক ডাঃ মোহাম্মদ হানিফ মিয়া দুলাল, মোঃ ফখরুল ইসলাম সরকার, মোঃ আবুবকর মজুমদার উজ্জ্বল, মোঃ শরিফ মজুমদার, মোঃ মোস্তফা কামাল মিয়াজি, মোঃ নূরে আলম নুহেদ মজুমদার, ইঞ্জিনিয়ার মোঃ রাসেদসহ আরও অনেকে।
এবার অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব বোরহান উদ্দিন মজুমদার ও মাক্স বাংলাদেশ লি. এর সাবেক এজিএম মোঃ গোলাম জিলানী যৌথ পরিচালনায় এসময় মাদরাসার অধ্যক্ষ ইশতিয়াক আহম্মেদ বুলবুল, দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম মিয়া, সহকারি প্রধান শিক্ষক মো: বাহালুল শাহ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির হোসেন, সমাজসেবক মনির হোসেন ও মো: ইব্রাহিম খলিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা ভবিষ্যতেও ডুমুরিয়া গ্রামের সামাজিক, শিক্ষা ও মানবিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও এলাকার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur