Home / চাঁদপুর / চাঁদপুরে ৫৬ টাকায় পুলিশে চাকুরী পেলেন ৪৫ জন

চাঁদপুরে ৫৬ টাকায় পুলিশে চাকুরী পেলেন ৪৫ জন

চাঁদপুর জেলা পুলিশ কর্তৃক ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

২৪ মে (রবিবার) বিকাল সাড়ে ৫টায় চাঁদপুর পুলিশ লাইন মাল্টিপারপাস শেডে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারী-২০২৬ এর চুড়ান্তভাবে উত্তীর্ণ ৪৫ জন ও অপেক্ষমাণ ৩ জনসহ সর্বমোট ৪৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ড প্রধান ও চাঁদপুর পুলিশ সুপার মো: রবিউল হাসান। 

ফলাফল ঘোষণা শেষে নিয়োগ প্রার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: রবিউল হাসান। 

তিনি বলেন, ৫৬টাকায় পুলিশের চাকুরী পেয়েছো তোমরা। শতভাগ স্বচ্ছ, অত্যান্ত নিরপেক্ষ ও স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। বিভিন্ন ধাপে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়৷ আমি নিজেকে ধন্য মনে করি আমি স্বচ্ছভাবে নিয়োগ পক্রিয়া সম্পন্ন করতে পেরেছি। আমি আশা করছি সদ্য নির্বাচিতরা  দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষ, সৎ ভাব কাজ করবে। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,  চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। 

তিনি বলেন, আজকে যারা পুলিশ কনস্টেবল পদে নির্বাচিত হয়েছো, তাদের চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন। চাঁদপুরে একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেওয়ায় পুলিশ সুপারসহ নিয়োগ বোর্ডসহ সংশ্লিষ্টদের চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আশা রাখি নতুন কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তরা দেশের কল্যানে তাদের দায়িত্ব পালন করবে। 

এ সময় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

কনস্টেবল পদে প্রাথমিকভাবে ৯শ’ ৩১ জন অনলাইনে আবেদন করেন। এর মধ্যে ১ম দিনের ইভেন্টে ৬৩৮জন অংশগহন করেন। এর মধ্য থেকে চূড়ান্তভাবে ৪৫জন নির্বাচিত হয় এবং অপেক্ষামান ৩জন। 

এসময় উপস্থিত ছিলেন, নিয়োগ বোর্ডের সদস্য নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো: আরিফ হোসেন, রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) লুৎফুর রহমান সহ জেলা পুলিশের কর্মকর্তাগন। 

=> নিজস্ব প্রতিবেদক/ ২৪ মে ২০২৬