সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীকেই গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে উল্লেখ করে চাঁদপুরে গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁদপুর জেলা শাখার আয়োজনে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রতিপাদ্য ছিল সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ।
সভায় সভাপতিত্ব করেন সুজন চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রহিম বাদশা।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুজনের আঞ্চলিক সমন্বয়কারী নাছির উদ্দিন। এ সময় বক্তারা উল্লেখ করে বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে নাগরিকদের আরও সচেতন, ঐক্যবদ্ধ ও সক্রিয় হতে হবে। একই সঙ্গে সামাজিক জবাবদিহিতা, স্বচ্ছতা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় অংশগ্রহণকারীরা গণতন্ত্র চর্চা, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার রক্ষা এবং স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে মতামত তুলে ধরেন। এছাড়া ভবিষ্যতে জেলার বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
এদিকে সভা শেষে নিও তাদের আত্মার মাগফেরাত কামনা ও অসুস্থতার জন্য সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সদস্য এ এইচ এম আহসান উল্লাহ।
সভায় উপস্থিত ছিলেন সুজনের সদস্য গিয়াস উদ্দিন মিলন, আলম পলাশ, অ্যাড. আব্দুল্লাহ আল ফারুক, অ্যাড. মো. শেখ আলম, এ এইচ এম আহসান উল্লাহ, ওমর ফারুক, মির্জা জাকির, আল ইমরান শোভন, কাদের পলাশ, জাহিদুল হক, মাসুদ আলম, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, মাইনুল ইসলাম মানিক, ফরিদ হাসান ও মোরশেদ আলমসহ সংগঠনের অন্যান্য
নিজস্ব প্রতিবেদক/ ২১ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur