বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের আগমন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা ছাত্রদল এক বিশাল স্বাগত মিছিল বের করেছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শহরের কদমতলাস্থ পৌর মার্কেটের সামনে থেকে সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. পারভেজ খানের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি কদমতলাস্থ পৌর মার্কেট এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতা-কর্মীদের বিভিন্ন স্লোগানে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জিসান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সোহাগ খান, সহ-সভাপতি আল আমিন মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ সদর উপজেলার অন্তর্গত ১৪টি ইউনিয়ন ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারা আগামীর রাষ্ট্র গঠনে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
-স্টাফ রিপোর্টার/ ১৪ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur