আগামী শনিবার (১৬ মে) চাঁদপুরে বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন এবং জেলা ছাত্রদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে মতলব দক্ষিণে ছাত্রদলের ব্যানারে আনন্দ মিছিল করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে মতলব দক্ষিণ উপজেলা, পৌর এবং মতলব সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে আনন্দ মিছিলটি মতলব বাজারের সিঙ্গাপুর প্লাজার সামনে থেকে বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মতলব মেক্সি স্ট্যান্ডে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।
মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিশানের সভাপতিত্বে এবং সদস্য সচিব রানা প্রধানের পরিচালনায়
বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুলক বাদল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাগর মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, মতলব পৌর যুবদলের আহবায়ক মোঃ মজিবুর রহমান সরকার, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব নাসির মিয়াজী, মতলব পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ পনির, মতলব পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুমন পাটোয়ারী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃ শোয়েব আহমেদ, উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন খান,সাধারণ সম্পাদক মাদুদ রানা, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক দুলাল পাটোয়ারী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজি,উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিরন এবং মতলব দক্ষিণ উপজেলা, মতলব পৌর ও মতলব সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ১৪ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur