বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী, দেশ নায়ক তারেক রহমানের চাঁদপুর জেলায় আগমন উপলক্ষে হাইমচর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, আগামী ১৬ মে শনিবার আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আসবেন। তিনি চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়ন বিশ্ব খাল খনন উদ্বোধন করবেন। এরপর ফ্যামিলি কার্ডেন উদ্বোধন ও বিএনপির সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন।
তিনি আরো বলেন, আমাদের প্রাণের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আসবে, সকলকে সুশৃঙ্খল ভাবে উপস্থিত হতে হবে।প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত কেউ মাঠ ছেড়ে চলে যাবেন না। প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন যা দিবে হাইমচরও সেই উন্নয়নের মধ্যে থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আামাদের মূল দাবী চাঁদপুর নদী ভাঙ্গনের হাত থেকে স্থায়ী বাঁধ। প্রধানমন্ত্রীর আগমনটাকে আমরা জনগণের আগমন হিসেবে দেখবো।
হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্যাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারীর পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ হাইমচর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাইমচর উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাও. আলাউদ্দিন।
স্টাফ রিপোর্টার/ ১২ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur