Home / চাঁদপুর / চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইবনে মামুনের কৃতজ্ঞতা

চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইবনে মামুনের কৃতজ্ঞতা

দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা, ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি হিসেবে চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে স্থান পেয়েছেন ইবনে সুলতান মামুন।

বিএনপি পরিবারে জন্ম নেতা ইবনে মামুন ছাত্র রাজনীতির মাঠে ধারাবাহিকভাবে সক্রিয় থেকে নিজ অবস্থানকে সুদৃঢ় করেছেন। তার পিতা টিপু সুলতান চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও পৌর ১৫ নং ওয়ার্ডের সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন।

চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পাওয়ায় ইবনে সুলতান মামুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চাঁদপুর সদর হাইমচরবাসীর আপনজন ও গণ মানুষের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক, কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এটি আমার জন্য গর্বের এবং আনন্দের বিষয়। দলের আদর্শ বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। বিগত দিনের মতো রাজপথে ছিলাম এবং আগামীতেও থাকবো।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/ ৮ মে ২০২৬