চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সদরের দক্ষিণ কলাদি এলাকার দিন দুপুরে এক বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার(১৬ এপ্রিল) সকাল নয়টা থেকে দুপুর ২ টার কোন একসময় দক্ষিন কলাদির (পশু হাসপাতাল মোড়ে) শুব্রত দাসের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষক সুব্রত দাস জানান, বৃহস্পতিবার সকালে বাসা তালা দিয়ে আমি কলেজে যাই,স্ত্রী ঢাকায় পারিবারিক কাজে গেছে ,বড় মেয়ে অর্পিতা কলেজে পরিক্ষা দিতে চলে যায়। সেই সুযোগে আগে থেকে ওত পেতে থাকা চোরচক্র বাসার তালা ভেঙে ভেতরে ঢুকে। এরপর ওয়ারড্রবের ড্রয়ার এবং স্টিলের আলমারির তালা ভেঙে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় চোর চক্র। তিনি আরও জানান,আমার জীবনের সব উপার্জিত আয় শেষ।
কলেজ শিক্ষক সুব্রত দাসের মেয়ে অর্পিতা দাস কানাজড়িত কন্ঠে বলেন, আমার কলেজে পরিক্ষা ছিলো। পরিক্ষা দিয়ে বাসায় এসে দেখি বাসার সবকিছু তছনছ করে চোরের দল লুট করেছে। বাবার টাকা, মায়ের টাকা, স্বর্নালঙ্কার সব কিছু চুরি করে নিয়ে গেছে। এখন আমাদের সব শেষ।
জানা যায়, সুব্রত দাস মতলব উত্তর উপজেলায় সুজাতপুর ডিগ্রি কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। তিনি দীর্ঘদিন ধরে মতলব পৌরসভার শহর এলাকায় বাসা ভাড়া করে বসবাস করে আসছে। সুব্রত দাসের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দূর্গাপুর গ্রামে। দাম্পত্য জীবনে দুই মেয়ে। বড় মেয়ে অর্পিতা দাস চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজ ও ছোট মেয়ে পুষ্পিতা দাস ঢাকায় পড়াশোনা করে। এই চুরি হওয়ায় সব হারিয়ে নি:স্ব অবস্থা তাদের। চোরের আতংকে রয়েছে এলাকাবাসী।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী সুব্রত দাস থানায় অভিযোগ করেছে। অপরাধীদের চিহ্নিত করে আাইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক
১৬ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur