Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া গোহট উত্তরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো: তাবারুক উল্লাহ

কচুয়া গোহট উত্তরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো: তাবারুক উল্লাহ

জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সেই ধারাবাহিকতায় কচুয়া আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবীর বিশ্বস্ত ও আস্থাভাজন হিসেবে পরিচিত কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়নে চেসারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক মো. তাবারুক উল্লাহর নাম স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। যদিও তিনি এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি, তবুও সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতোমধ্যে মাঠপর্যায়ে সক্রিয়তা, গণসংযোগ ও প্রস্তুতি শুরু করেছেন। এলাকাবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ, মতবিনিময় এবং বিভিন্ন সামাজিক কর্মকাছে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজ অবস্থান সু-সংহত করার চেষ্টা করছেন।
স্থানীয়দের মতে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে তার এই তৎপরতা এলাকায় নতুন প্রজনৈতিক উদ্দীপনা সৃষ্টি করেছে। কচুয়া উপজেলার এই ইউনিয়ানে দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাজে সম্পৃক্ত থাকার কারণে মো: তাবারুক উল্লাহ একজন পরিচিত মুখ।
কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের নূরপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: তাবারুক উল্লাহ ছোটবেলা থেকেই সামাজিক কর্মকারে আগ্রহী ছিলেন। স্থানীয়দের মতে, তিনি তরুণ, উদ্যমী এবং এলাকার উন্নয়ন নিয়ে স্পষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে চলা একজন সম্ভাবনাময় নেতৃত্ব। ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন প্রয়ার্ড ও গ্রামে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিমায়, সমস্যা শোনা এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করার মাধ্যমে তিনি নিজের পরিকল্পনা তুলে ধরছেন।
তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে তরুণ ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। সম্ভাব্য চোয়ারম্যান প্রার্র্থী হিসেবে মো: তাবারুক উল্লাহ যে বিষয়গুলোকে আগ্রাধিকার দিতে চান সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ইউনিয়নকে মাদকমুক্ত করার লক্ষ্যে সামাক্রিক আন্দোলন ও সচেতনতা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়নে স্কুল-কলেজ পর্যায়ে বিশেষ উদ্দ্যোগ ও সহযোগিতা, যুব সমাজকে ক্রীড়া ও সাংস্কৃতিষ কর্মকান্ডে সম্পৃক্ত করা, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা, বাস্তাঘাট, ড্রেনেজ ও অবকাঠামোগত উন্নান, অসহায় ও দুস্থ মানুষের জন্য সামাজিক সহায়তা কার্যক্রম জোরদার করা, ইউনিয়ন পরিষেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও ডিজিটান সেবা নিশ্চিত করা, নারীদের অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর উদ্যোগ।
মো: তাবারুক উল্লাহ তার বক্তব্যে বলেন, আমি বিশ্বাস করি, একটি ইউনিয়নের উন্নয়ন শুধু রাস্তা-ঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের মানসিকতা, শিক্ষা, সচেতনতা এবং সামাজিক মূল্যবোধের উন্নয়নই প্রকৃত উন্নয়ন। আমি ১০নং গোহট উত্তর ইউনিয়নকে এমন একটি ইউনিয়ন করতে চাই যেখানে মাদক, সন্ত্রাস ও অন্যায় কার্যক্রমের কোনো স্থান থাকলে না। যুব সমাজকে যদি আমরা সঠিক পথে পরিচালিত করতে পারি, তাহলে তারাই আগামী দিনের নেতৃত্ব দেবে। আমি যুবকদের ক্রিড়া, শিক্ষা ও সাস্থ্য উন্নয়নে বিশেষ উদ্যোগ নিতে যাই, যাতে তারা বেকারত্ব থেকে মুক্ত হয়ে নিজেরাই নিজের কর্মসংস্থান তৈরি করতে পারে।
তিনি আরো বলেন, প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মতবিনিময় সভা ও উন্মুক্ত আলোচনা চালু করন, যাতে জনগণের সমস্যার কথা সরাসরি শোনা যায় এবং দ্রুত সমাধান করা যায়। একজন চেয়ারম্যান হিসেবে নয় একজন সেবক হিসেবে মানুষের পাশে থাকতে চাই। ডিজিটাল সেবা ও স্বাচ্ছ প্রশাসন নিশ্চিত করে ইউনিয়ন পরিষদকে মানুষের আস্থার জায়গায় পরিণত করাই হবে আমার অন্যতম লক্ষ্য। সমাজের প্রতিটি মানুষ যেন উন্নয়নের অংশীদার হয় সেটিই হবে আমার অঙ্গীকার। তিনি দেশ-বিদেশে অবস্থানরত কচুয়ার গোহট উত্তর ইউনিয়নবাসীর দোয়া, পরামর্শ ও সমর্থন কামনা করছি। যাতে ভবিষ্যতে জনগণের প্রত্যাশা পূরণ করে একটি জনবান্ধব, স্বচ্ছ ও উন্নয়নমুখী মডেল ইউনিয়ন গড়ে তুলতে পারি সকলের দোয়া ও সহযোগিতা চাই।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,

৮ এপ্রিল ২০২৬