চাঁদপুরে আসছেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ–
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ মঙ্গলবার( ০৭ এপ্রিল) চাঁদপুর জেলা সফর করবেন।
মাননীয় মন্ত্রীর সফরসূচি নিম্নরূপ : এদিন সকাল ০৭:৪৫ ঘটিকায় মহাখালীস্থ ডিওএসএইচ নিজ বাসভবন হতে চাঁদপুর জেলার
উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১১:০০ ঘটিকায় চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিতি হবেন।
পরে সকাল ১১:১৫ ঘটিকায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। স্থান: মোলহেড, চাঁদপুর সদর, চাঁদপুর (বড় স্টেশন)। দুপুর ০১:৩০ ঘটিকায় মধ্যাহ্ন বিরতি। স্থান: সার্কিট হাউজ, চাঁদপুর।
বিকাল ০৩:৩০ ঘটিকায় সার্কিট হাউজ, চাঁদপুর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে সন্ধ্যা ০৬:৪৫ ঘটিকায় মহাখালীস্থ ডিওএসএইচ নিজ বাসবভনে উপস্থিতি হবেন।
এটি সরকারি সফর। উক্ত সফরে মাননীয় মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ আমিনুল ইসলাম (মোবাইল: ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জনাব মোঃ মামুন হাসান এবং মাননীয় মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা/কর্মচারীগণ সফরসঙ্গী হবেন।
চাঁদপুরে আসছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু–
একই দিনে বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি চাঁদপুর সফর করবেন।
মাননীয় প্রতিমন্ত্রীর সফরসূচি নিম্নরূপ: কাল সকাল ০৭:৩০ ঘটিকায় গুলশানের নিজ বাসভবন হতে চাঁদপুর জেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০:৩০ ঘটিকায় চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিতি হবেন। এদিন সকাল ১১:০০ ঘটিকায় জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন।
স্থান। মোলহেড, চাঁদপুর সদর, চাঁদপুর। এদিন দুপুর ১ টায় চাঁদপুর সার্কিট হাউজ হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকাল ০৩:০০ ঘটিকায় ঢাকাস্থ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে উপস্থিতি হবে। এটি এটি সরকারি সফর। উক্ত সফরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ আবুবকর সরকার এবং প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা/কর্মচারী সফরসঙ্গী হবেন। গানম্যান: মোঃ রুহুল আমিন।
চাঁদপুর টাইমস রির্পোট/
৬ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur