Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে পানিতে ডুবে ৬ বছরের শিশু মৃত্যু

হাজীগঞ্জে পানিতে ডুবে ৬ বছরের শিশু মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন নামের ৬ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর নোয়া বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই বাড়ির গোলাম কিবরিয়ার ছেলে।

জানা গেছে, প্রতিদিনের মতো শিশু আবির নিজ বাড়ির উঠানেই অন্যান্য শিশুদের খেলাধূলা করছিল। বেশ কিছুক্ষন সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। এসময় তাদের ডাক-চিৎকারে বাড়ির লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে আবিরকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলাধূলার এক শিশুটি সবার অগোচরে নিজ বাড়ির পুকুরের পানিতে তলিয়ে যায়।

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার পূবেই শিশুটির মৃত্যু হয়েছে। তবে ৬ বছরের শিশু গ্রামে থেকে সাতার কাটা শিখাতে পরিবারের লোকজন চেষ্টা চালিয়ে যেতে পারতো।

নিজস্ব প্রতিবেদক/

২ এপ্রিল ২০২৬