Home / চাঁদপুর / চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মহান স্বাধীনতার মাস উপলক্ষে চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ছড়া, মুক্তিযুদ্ধের কবিতা ও গল্পবলা, চিত্রাঙ্কন, আবৃতি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় প্রায় ২শতাধিক প্রতিযোগী অংশগ্রহন করেন। 

২৮মার্চ (শনিবার) বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মো:  সফিকুজ্জামান।

প্রধান অতিথি’র বক্তব্যে জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো: সফিকুজ্জামান বলেন, স্বাধীনতা দিবসের মাসে সুন্দর একটা আয়োজন করায় প্রেস ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক কে ধন্যবাদ জানাচ্ছি। স্বাধীনতা দিবসের ইতিহাস সঠিকভাবে জানতে হবে৷ এ অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু শিখার আছে। স্বাধীনতার সাথে যারা জড়িত, তাদের নাম সঠিক ভাবে মিডিয়ায় আসতে হবে।  চাঁদপুর প্রেস ক্লাবের সকল সাংবাদিক ভাইদের অনুরোধ করবো, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য। চাঁদপুর প্রেস ক্লাব থাকতে হবে সকল মানুষের জন্য উন্মুক্ত। আমি আশা করছি ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে কাজ করবে প্রেস ক্লাব।

তিনি বলেন, চাঁদপুর শহরটাকে যানজট মুক্ত রাখার দায়িত্ব আমাদের সকলের। চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাইকে চাঁদপুরের উন্নয়নে সহযোগিতা করতে হবে। মানিক ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে। 

চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

তিনি বক্তব্যে বলেন, চাঁদপুর প্রেস ক্লাব সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার মধ্য থেকে কিছু সামাজিক কর্মকান্ড পরিচালনা করছি৷ আজকের অনুষ্ঠান তার মধ্যে অন্যতম। স্বাধীনতা দিবসের মাসকে স্মরণ রাখতে শিক্ষার্থীদের জন্য আজকের আয়োজন। এ অনুষ্ঠানের মাধ্যমে আগামী প্রজন্ম স্বাধীনতার ইতিহাস ধারন করবে। অংশগ্রহনকারী সকলকে আন্তরিক ধন্যবাদ ও যারা বিজয়ী হয়েছে, তাদেরও ধন্যবাদ জানাই। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল কাদের বেপারী, চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ক্লিন চাঁদপুর এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, চাঁদপুর ফেমাস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো: ইউনূছ উল্ল্যা, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, বিশিষ্ট নাট্যকার ও প্রতিযোগিতার বিচারক শরীফ চৌধুরী, প্রতিযোগিতা উপ কমিটির আহবায়ক সাংবাদিক এম আর ইসলাম বাবু।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেস ক্লাবের

সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, এড: চৌধুরী ইয়াসিন ইকরাম, প্রচার ও দপ্তর সম্পাদক মো: শরীফুল ইসলাম, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা সহ সদস্যবৃন্দ ৷ 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। 

প্রতিযোগিতায় উপ-কমিটির দায়িত্ব পালন করেন আহবায়ক সাংবাদিক এম আর ইসলাম বাবু, সদস্য সাংবাদিক শরীফুল ইসলাম, সাংবাদিক সেলিম রেজা, সাংবাদিক আহম্মদ উল্লাহ।

আবৃত্তি প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন নাট্যকার শরীফ চৌধুরী, ফারজানা কুমকুম, মিনাল সরকার, গল্প বলা প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন জহির উদ্দিন বাবর, মৈত্রী দত্ত, চিত্রাংকর প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন অভিজিৎ রায়, মনির হোসেন মান্না।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন কারী ৩৫জন বিজয়ীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকল প্রতিযোগীকে সনদ প্রদান করা হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চাঁদপুর প্রেস ক্লাবের সদস্য মাওলানা আহম্মদ উল্ল্যাহ। 

প্রসঙ্গত, এদিন সকাল সাড়ে ৯টায় চাঁদপুর  প্রেস ক্লাব মিলণায়তনে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ছড়া, মুক্তিযুদ্ধের কবিতা ও গল্পবলা, চিত্রাঙ্কন, আবৃতি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। 

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ লতিফের পরিচালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্ল্যাহ সেলিম। 

চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো: সফিকুজ্জামান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক/

২৮ মার্চ ২০২৬