২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম জাহিদ হাসান এর সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প কমাণ্ডার লে. তানবির, উপজেলা মুক্তিযোদ্ধাদের সাবেক কমাণ্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর তারেক নাথ মল্লিক।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫ মার্চের কালো রাত্রিতে এদেশের নিরীহ মানুষকে পরিকল্পিত ভাবে হত্যা করে পাক হানাদার বাহিনী। তারা রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে গণহত্যা চালায়।
আলোচনা শেষে উপজেলা মসজিদের খতিব পেশ ইমাম মাও. হাবিবুর রহমান দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
প্রতিবেদক: শিমুল হাছান,
২৫ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur