চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়ন যুবদলের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ কামাল হোসেন বাবুল ঈদ পরবর্তী নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন।
পবিত্র ঈদুল ফিতরের পর দিন রবিবার বিকেলে ওই ইউনিয়নের দহুলিয়া গ্রাম থেকে অসংখ্য দলীয় নেতা কর্মীদের নিয়ে বিশাল মটর শোভাযাত্রা বহর বের করা হয়। মটর শোভাযাত্রাটি ভূঁইয়ারা, এনায়েতপুর, দোজানা, উত্তর পালাখাল, আশারকোটা, নয়াকান্দি, সফিবাদ,আইনপুর, শংকরপুর, দোয়াটির ঠাকুর বাজার হয়ে মবিনের দোকানে এসে শেষ হয়।
এ সময় পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ কামাল হোসেন বাবুল বলেন, আমাদের প্রিয় নেতা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ভাই ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবি আপার পক্ষে ঈদকে ঘিরে পালাখাল মডেল ইউনিয়নের পুরো এলাকার নেতাকমীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছি।
নেতাকর্মী ও এলাকার মানুষ সমর্থন দিলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো এবং সবাইকে নিয়ে একটি শান্তিপূর্ণ ইউনিয়ন গঠনে কাজ করবো।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৪ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur