Home / উপজেলা সংবাদ / কচুয়া / ‘পবিত্র লাইলাতুল কদরের রহমত আমাদের সবার ওপর বর্ষিত হোক’
লাইলাতুল
লাইলাতুল কদর উপলক্ষে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা

‘পবিত্র লাইলাতুল কদরের রহমত আমাদের সবার ওপর বর্ষিত হোক’

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমান ভাই-বোনকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন মন্ত্রী, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

তিনি তাঁর ফেসবুক স্ট্যাটাসে বলেন, লাইলাতুল কদর আল্লাহ তাআলার অসীম রহমত ও বরকতে পরিপূর্ণ এক মহিমান্বিত রাত। এই রাতেই নাজিল হয়েছে পবিত্র কুরআনুল কারিম, আর মহান আল্লাহ এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এই পবিত্র রাতে আমরা যেন বেশি বেশি ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি এবং মানবকল্যাণে নিজেদের নিয়োজিত করি। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি- পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত আমাদের সবার ওপর বর্ষিত হোক এবং আমাদের প্রিয় দেশকে শান্তি, সম্প্রীতি ও অগ্রগতির পথে এগিয়ে নিক।

স্টাফ করেসপন্ডেট/
১৬ মার্চ ২০২৬