Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নিপা
চেয়ারম্যান

কচুয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নিপা

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কচুয়া উপজেলা ছাত্রদলের মহিলা স¤পাদক আমাতুল্লাহরাহ রহমান নিপাকে মহিলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চাওয়ার দাবি জোরালো হয়েছে দলীয় নেতাকর্মীদের মধ্যে। তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ে অনেকেই তার সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠার প্রশংসা করছেন।

দীর্ঘদিন ধরে তিনি দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে দলের সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নারীদের সংগঠিত করার ক্ষেত্রে তার কার্যকর নেতৃত্ব নেতাকর্মীদের আস্থা অর্জন করেছে।

দলীয় সূত্র মতে, নারী নেতৃত্বের বিকাশ ও সংসদে কার্যকর ভূমিকা নিশ্চিত করতে তার মতো পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ নেত্রীদের উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান করা সময়ের দাবি। নেতাকর্মীদের বিশ্বাস, আমাতুল্লাহ রহমান নিপা কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হলে দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং ইউনিয়ন পর্যায়ে নারীদের আরো বেশি অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব আরও জোরদার হবে। মাঠপর্যায়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা তাকে সাধারণ মানুষের প্রত্যাশা ও বাস্তব সমস্যাগুলো গভীরভাবে অনুধাবন করতে সহায়তা করেছে। তাই অনেকের মতে, নেতৃত্বের গুণাবলি ও জনস¤পৃক্ততার ভিত্তিতে আমাতুল্লাহ রহমান নিপা হতে পারেন একজন যোগ্য ও কার্যকর মহিলা ভাইস চেয়ারম্যান। আমাতুল্লাহ রহমান নিপা’র আরো একটি পরিচয় আছে, তিনি কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক, প্রয়াত মো. ওমর ফারুক মায়া’র সহধর্মিণী। তিনি ২০২৩ সালে ২ অক্টোম্বর সকালে রাজনীতিক মামলায় চাঁদপুরে হাজিরা দিতে যাওয়ার সময় পথিমধ্যে কচুয়ার ঘাগড়া এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মারা যায়।

দলের জন্য এই পরিবারের অবদানের কথা বিবেচনা করে কচুয়া উপজেলা থেকে তাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে চূর্ড়ান্ত মনোনয়ন দেয়ার জোর দাবি যানায় তৃণমূল পর্যায়ে নেতা কর্মীরা।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৮ মার্চ ২০২৬