চাঁদপুরে তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসায় পবিত্র কুরআনের সবক প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার ৪৪ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে কুরআনের সবক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার শাখা প্রধান মোহাম্মদ ইউসুফ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল্লাহ।
মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা চাঁদপুরের শাখা প্রধান হাফেজ মাওলানা ইমরান হোসাইন, ইসলামপুর গাছতলা ইশায়াতুল উলুম মাদরাসার অধ্যাপক মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা আফসার উদ্দিন মিয়াজী এবং পীরজাদা খাজা তানভীর আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে ৪৪ জন শিক্ষার্থীকে কুরআনের সবক প্রদান করেন বাইতুল আমীন রেলওয়ে জামে মসজিদের খতিব মাওলানা আবু জাফর।
সবক প্রদান অনুষ্ঠান শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শহরের শাহী জামে মসজিদের খতিব মাওলানা মো. আব্দুল্লাহ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় সুধী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের কুরআন শিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি রমজানের তাৎপর্য, শিক্ষা সম্পর্কিত এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।
প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব
৫ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur