পাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে দেশের প্রান্তিক কৃষকদের পহেলা বৈশাখের মধ্যেই কৃষক কার্ড দেয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। প্রাথমিকভাবে ৯ উপজেলার ৯টি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে প্রান্তিক কৃষকদের কৃষক কার্ড দেওয়া হবে বলে জানান মন্ত্রী।
আজ বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড চালুর বিষয়ে গঠিত কমিটির সভা শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
কৃষিমন্ত্রী বলেন,‘আমরা আশা করছি,পহেলা বৈশাখের মধ্যেই কৃষক কার্ড বিতরণ শুরু করতে পারব।’
এ কার্ডের মাধ্যমে ফ্যামিলি কার্ডের মতো করে কিছু সুবিধা দেওয়া হবে বলে জানান তিনি।
কৃষক কার্ডের মাধ্যমে কৃষকেরা কী কী সুবিধা পাবেন জানতে চাওয়া হলে কৃষিমন্ত্রী বলেন, ‘উৎপাদন, ভোক্তা, কৃষিজমি, কৃষিপণ্য, ভ্যারাইটি সবকিছু যেন নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং সরকারের কাছে যেন সব তথ্য সঠিকভাবে আসে।’
৪ মার্চ ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur