Home / সারাদেশ / লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ১ লাখ ৯৫ হাজার ৭শ ৬১ জনকে আইনি সেবা
legal ----

লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ১ লাখ ৯৫ হাজার ৭শ ৬১ জনকে আইনি সেবা

জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল ফ্রি নম্বরে ১ লাখ ৯৫ হাজার ৭ শ ৬১ জনকে আইনি পরামর্শ সেবা দেয়া হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর অধীনে এ সরকারি আইনি সহায়তা দেয়া হয়।

সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এতে তুলে ধরা হয়েছে।

শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ সেবা চালু হয়। পরে সুপ্রিম কোর্টে লিগ্যাল এইড অফিস,টোল ফ্রি ‘১৬৪৩০’ কল সেন্টার, ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনি সহায়তা সেল এবং দেশের কারাগারগুলোতে এ কার্যক্রম সম্প্রসারণ করা হয়। সম্প্রতি এ সেবার টোল ফ্রি নম্বর পরিবর্তন করে আরও সহজ করা হয়েছে। নতুন নম্বর ‘১৬৬৯৯’।

২০১৩ সালে লিগ্যাল এইড-এ শ্রমিক আইনি সহায়তা সেলের কার্যক্রম শুরু হয়। ২০১৬ সাল থেকে জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল ফ্রি নম্বর চালু হয়। এরপর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ৯৫ হাজার ৭ শ ৬১ জন আইনি পরামর্শ সেবা পেয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়,জাতীয় হেল্পলাইন কল সেন্টার স্থাপনের আগে হটলাইনের মাধ্যমে ১৭ হাজার ৩ শ ২৮ জনকে আইনি পরামর্শ সেবা দেয়া হয়েছিল। দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেয়া হয়। আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

২৮ ফেব্রুয়ারি ২০২৬
এ জি