চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাস স্ট্যান্ডে জৈনপুর এক্সপ্রেস নামক দাঁড়িয়ে থাকা ৩ টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
অগ্নিকাণ্ডে একটি বাস পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২ টি বাস আংশিক ক্ষতি হয়। এছাড়া মতলব দক্ষিণ থানা পুলিশও অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান।
স্থানীয়রা জানান, মুন্সীরহাট দক্ষিণ বাজারে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা জৈনপুর এক্সপ্রেস ( ঢাকা মেট্রো ব-১৫-৩৫৮৪) বাসে থাকা পথচারীরা আগুন দেখতে পায়। সাথে ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে।এদিকে স্থানীয় লোকজন মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেন। সংবাদ পাওয়ার ২০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে।
মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ ইউসুফ আলী চাঁদপুর টাইমসকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে জৈনপুর এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব-১৫-৩৫৮৪) বেশী পুড়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়।এছাড়া জৈনপুর এক্সপ্রেস ( ঢাকা মেট্রো ব,- ১৪ -৪৫৩৯) এবং জৈনপুর এক্সপ্রেস ( ঢাকা মেট্রো ব -১৫-৬৯) বাসটি আংশিক ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হয়।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলতে পারেন নি।স্থানীয়দের অভিযোগ বাসের কোনো এক হেলপারের সাথে মনোমালিন্য হয়েছিল। তার জের ধরে এ অগ্নি সংযোগ করতে পারে বলে ধারনা তাদের।
বাস মালিক কামাল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,আমি ঢাকায় আছি, না এসে কিছু বলা যাবেনা।
তবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবসৃথা নেয়ার দাবী জানান তিনি।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,
২৭ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur