চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ,জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়,উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়,উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরি,শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি শনিবার সকালে কলেজ রোডে প্রভাতফেরী শুরু হয়ে কলেজ ক্যাম্পাসের শহিদ মিনারে এসে শেষ হয়। প্রভাত ফেরী শেষে কলেজ ক্যাম্পাসের শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী সহ প্রতিষ্ঠান প্রধানগণ ও শিক্ষকবৃন্দ।
পরে সকাল সাড়ে ৮টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
তিনি বক্তব্যে বলেন, আজকের দিনটি আমাদের সকলের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভাষার জন্য বিশ্বে একমাত্র বাঙ্গালী জাতি শুধুমাত্র সংগ্রাম করে রাষ্ট্রভাষা বাংলা অর্জন করেছে। ভাষার জন্য শহিদ হয়েছে, রক্ত দিয়েছে। যারা ভাষা আন্দোলনে শহিদ হয়েছে আমি সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। নতুন প্রজন্মকে শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসের পটভূমি ও তাৎপর্য সম্পর্কে জানতে হবে।
আমাদের মাঝে দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে হবে। ভাষার জন্য ত্যাগ স্বীকার ও রক্ত জড়িয়েছে আমাদের এ দেশের সন্তানরা। রাষ্ট্রীয় সকল স্থানে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি করতে হবে। বাংলা ভাষার মান সমুন্নত রাখতে হবে। সুপ্রিম কোর্ট ও অন্যান্য সকল ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার করলে জনগণের জন্য উপকার হবে, জনগণ সহজে বুঝতে পারবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো.মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান,মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. তহমিনা আক্তার, উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.দিদার হোসেন মিজি।
এ সময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মো.হানিফ মিয়া,সিনিয়র প্রভাষক মো.মানিক মিয়া,জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.শাহাদাৎ হোসেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাবেয়া বেগম,উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা বেগম,সিনিয়র শিক্ষিকা মেহেরুন্নেছা,সহকারী শিক্ষক দীপঙ্কর দে,জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.লুৎফুর রহমান,সহকারী শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, জিলানী চিশতী কলেজের সহকারী শিক্ষক নাছরীন আক্তার,সহকারী শিক্ষক হালিমা বেগম,জিলানী চিশতী উবির সহকারী শিক্ষক মো.রবিউল আওয়াল খান, বাংলা শিক্ষক সুমন চন্দ্র সরকার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.নেছার আহমেদ খান,সহকারী শিক্ষক মাও.আব্দুল মান্নান,উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহিনা আক্তার,সহকারী শিক্ষিকা নাজিয়া মাহবুব,সহকারী শিক্ষক মো.কবির হোসেন চৌধুরী,মধ্য শাহতলী কাদেরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আয়েশা আক্তার,সহকারী শিক্ষিকা মোহসিনা আক্তার,সহকারী শিক্ষিকা তানজিনা খানম,সহকারী শিক্ষিকা তানিয়া আক্তার,সহকারী শিক্ষক মো.ইয়াছিন খান,জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের অফিস ইনচার্জ মো.মোস্তফা কামাল,জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো.রানা সরকার, অফিস সহকারী মোহাম্মদ মেহেদী হাসান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মাও.মামুন হোসাইন সহ অন্যান্যরা।
২১ ফেব্রুয়ারি ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur