বিদ্যমান সংবিধান ও নিয়ম অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন। শনিবার ১৪ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।
মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি মন্ত্রিপরিষদ বিভাগ ইতিমধ্যে সম্পন্ন করেছে। রেওয়াজ অনুসারে রাজধানীর বঙ্গভবনের দরবার হলে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বিষয়ে সচিব বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এবারের আয়োজনে সব মিলিয়ে প্রায় এক হাজার অতিথির উপস্থিতি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমান সাংবিধানিক কাঠামো অনুযায়ী রাষ্ট্রপতি নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব গ্রহণের জন্য আনুষ্ঠানিক শপথ পাঠ করান।
১৫ ফেব্রুয়ারি ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur