চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাবের পক্ষথেকে চাঁদপুর-৫ আসনের নব নির্বাচিত এমপি ইঞ্জি. মমিনুল হককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। (১৪ ফেব্রুয়ারী) শনিবার দুপুরে সোনাইমুড়ী সাংসদের ব্যবসায়ীক কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের নেতৃত্বে ইঞ্জি. মমিনুল হককে এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় ইঞ্জি. মমিনুল হক বলেন, আগামি এক মাসের মধ্যে হাজীগঞ্জ ও শাহরাস্তিতে উপজেলা পর্যায়ে বিশেষ করে বাজার এলাকায় মাদক, ইভিটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজ ও দখলদারের নিয়ে কাজ করতে চাই। আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। বিশেষ করে যারা মাদক ব্যবসা ও চাঁদাবাজির সাথে জড়িত এবং ইভটিজিং ও কিশোর গ্যাং নেতৃত্বে যারা রয়েছেন, তা নাম-ঠিকানা দিন।
তিনি বলেন, সাব-রেজিস্ট্রার অফিস, ভূমি অফিস, ইঞ্জিনিয়ার অফিস, উপজেলা পরিষদ ও পৌরসভায় যেনো দুর্ণীতি না থাকে। সেখানে যেনো কোন মানুষ হয়রানি শিকার না হয়। এসব প্রতিষ্ঠানে যারা দালালির সাথে জড়িত তারা অনেকেই চিহ্নিত। এছাড়া সালিশি বৈঠকের নামে মানুষ যেনো প্রতারিত ও ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টিও গুরুত্বের সাথে দেখা হবে। যারা বিচারের নামে প্রতিষ্ঠান খুলে বসেছেন, তাদেরকে সতর্ক করে দিচ্ছি।
নব-নির্বাচিত সাংসদ ইঞ্জি. মমিনুল হক আরো বলেন, মুক্তিযোদ্ধা ও হাজীগঞ্জ প্রেসক্লাবের জন্য স্থায়ী ও নির্ধারিত স্থানে স্থায়ীভাবে বসার ব্যবস্থা করা হবে। ধারাবাহিক উন্নয়নমূলক কাজের পাশাপাশি আমি গুরুত্বের সাথে শিক্ষা, স্বাস্থ্য ও হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে কাজ করতে চাই। কাউকে অন্যায়ভাবে হয়রানি কিংবা ক্ষতিগ্রস্ত করা যাবে না। কেউ অপরাধী হলে বিচার নিশ্চিত করা হবে।
এসময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান, কার্যকরি কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ, সদস্য কামরুজ্জামান টুটুল, খন্দকার আরিফ, সম্মানিত সদস্য মোহাম্মদ কামাল হোসেন, সাইফুল ইসলাম সিফাত, জহিরুল ইসলাম জয়, পর্যবেক্ষক সদস্য জাহিদ হাসান, সংবাদকর্মী মজিবুর রহমান রনি প্রমুখ। শুভেচ্ছা ও মতবিনিময়কালে প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্য ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৪০৪ ভোেট জয়লাভ করেন ইঞ্জি. মমিনুল হক। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ লাখ ৯ হাজার ৭৪৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
১৪ ফেব্রুযারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur