শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন, চাঁদপুর-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও তার সহধর্মিনী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী।
শনিবার দুপুর ১২ টায় তারা ঢাকার শেরে বাংলা নগরের সংসদ ভবন এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে গিয়ে শ্রদ্ধাঞ্জলী জানান এবং তাঁদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এসময় দলীয় নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৪ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur