Home / চাঁদপুর / চাঁদপুরে দরিদ্র প্রতিবেশীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
দরিদ্র

চাঁদপুরে দরিদ্র প্রতিবেশীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

চাঁদপুরে সামাজিক সংগঠন স্মৃতিময় যুব সংঘের আয়োজনে প্রতিবছরের মতো এবারও দেড়শতাধিক অসহায় ও হতদরিদ্র প্রতিবেশীর মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুম্মা চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পূর্ব রামদাসদী গ্রামে এই মানবিক আয়োজন করা হয়। ১০ আইটেম। ইফতার উপহারের প্রতিটি প্যাকেটে ছিল ছোলা, সোয়াবিন তেল, মুসরি ডাল, পেয়াজ, আলু, লবণ, খেজুর, চিড়া, মুড়ি, বেসন ইত্যাদি।

এ উপলক্ষে সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম গাজী। তিনি মোনাজাতে এলাকাবাসীসহ বিশ্বের সকল মুসলিম কবরবাসীর রুহের মাগফিরাত কামনা এবং সংগঠনের সঙ্গে নানাভাবে সম্পৃক্ত সকলের কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের সদস্যরা বলেন, স্মৃতিময় যুব সংঘ একটি অরাজনৈতিক, সামাজিক ও মানবিক সংগঠন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সুন্দর সমাজ বিনির্বামাণ আমাদের মূল লক্ষ্য। এই সংগঠনের প্রতিটি কার্যক্রমে অংশগ্রহণ আমাদেরকে আনন্দিত করে।

তারা আরো বলেন, রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আমরা প্রতিবছর এলাকার দরিদ্র মানুষদের মাঝে রমজানে ইফতার এবং ঈদের বাজার উপর হিসেবে পৌঁছে দেই। সমাজের বিত্তবানদের সহযোগিতায় এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব। আমাদের এই মানবিক কাজে যারা বুদ্ধি, পরামর্শ, অর্থ এবং শারীরিক শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও স্মৃতিময় যুব সংঘ নিয়মিতভাবে সামাজিক ও মানবকল্যাণমূলক কাজ অব্যাহত ‌থাকবে।

স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন আয়োজন সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা স্মৃতিময় যুব সংঘের সাথে সম্পৃক্ত এলাকার যুব সমাজকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।

উল্লেখঃ গত বছরের মতো এবারও স্মৃতিময় যুব সংঘের আয়োজনে পূর্ব রামদাসদী হজী দাইম খান সাহেবের বাড়ির সামনে বাইতুল নূর জামে মসজিদ অভিজ্ঞ আলেম দারা পুরো রমজান মাস ব্যাপি কোরআন শিক্ষার সুব্যবস্তা করা হয়েছে।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
১৩ ফেব্রুয়ারি ২০২৬