চাঁদপুর জেলা মহিলা দলের আয়োজনে চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিশাল মহিলা সমাবেশে শেখ ফরিদ আহমেদ মানিকের স্ত্রী মুনীরা আহম্মেদ ও একমাত্র কন্যা ফারিসা আহমেদ মানহা। ৮ ফেব্রুয়ারি রবিবার বিকেলে শহরের ঈদগাহ পৌর পার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে শেখ ফরিদ আহম্মেদ মানিকের একমাত্র কন্যা ফারিসা বিনতে মানহা তার বক্তব্যে বলেন, আশা করছি সবাই ভালো আছেন, আমার নাম ফারিসা আহম্মেদ মানহা। আমার আব্বু চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহম্মেদ মানিক। আমি তার একমাত্র কন্যা। আমি আপনাদের কাছে একটি ভোট প্রার্থনা করছি। সবাই আমার আব্বুকে ধানের শীষে একটি ভোট দিবেন। আমার মাঝে মাঝে মনে হয় আব্বু আমার থেকে আপনাদেরকে বেশি ভালবাসেন। অনেক সময় আমাকে বলে আমি ব্যস্ত আছি এলাকার মাননুষের সাথে। আমার সাথে মাঝে মাঝে কথাও হয় না। আপনারা ধানের শীষে ভোট দিবেন ও জয়যুক্ত করবেন।
শেখ ফরিদ আহম্মেদ মানিকের স্ত্রী মুনীরা আহম্মেদ তার বক্তব্যে বলেন, আগামী দিনে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমাদের উন্নয়নের হার আরোও বেড়ে যাবে। আপনারা এই জন্য যত্ন সহকারে ধানের শীষে ভোট দিবেন। সকাল সকাল কেন্দ্রে চলে যাবেন। আমিও যাবো। আপনারা সিল দেওয়ার সময় খেয়াল রাখবেন ভোটটা যেন ধানের শীষের মধ্যে হয় এবং সঠিক স্থানে দেয়া হয়, এদিক সেদিক না হয়। বিএনপি সবসময় মানবিক মর্যাদার কাজ করে। এখানে আমি নই আমরা। সবার আগে দেশ। ক্ষমতা নয় জনতা, সবার আগে বাংলাদেশ।
তিনি বলেন, চাঁদপুর হাইমচর একটি উন্নত পর্যটক নগরী হবে। বেকার সমস্যা দূরিকরনে পরিকল্পনা রয়েছে। চাঁদপুর মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থায়ী করণ করা হবে। কিশোর গ্যাং ও মাদক মুক্ত সমাজ গঠন করা হবে। কোমলমতি শিশুদের জন্য খেলার মাঠ করা হবে। আমরা সবাই একসাথে ধানের শীষ প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবো।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষন বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু। চাঁদপুর জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মনিরা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তার পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা, জমিয়তে উলামায়ে ইসলাম চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মূফতি সাব্বির আহমেদ, চাঁদপুর জেলা মহিলা দলের সহ সম্পাদিকা নাইমা রহমান, বাংলাদেশ জমিয়তে ওলামায়ে ইসলামের মাওলানা হাসান আহমেদ, ফারজানা আক্তার লাকি, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট সেলিনা সুলতানা সুপ্তা, চাঁদপুর সদর থানা মহিলা দলের সভাপতি শাহিনা আক্তার শানু, চাঁদপুর শহর মহিলা দলের সভাপতি জোহরা আহমেদ হিরা সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতু। সভার শুরুতে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল সমাবেশ স্থলে আসতে শুরু করে।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক,
৯ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur