চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল। নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তার নেতৃত্বে হওয়া এই প্রচারণা এলাকাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কয়েক হাজার নারী ভোটারকে সঙ্গে নিয়ে তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং পথচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার ভোটারদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন।
প্রচারণাকালে কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল বলেন, নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতান্ত্রিক আন্দোলন ও নির্বাচন পূর্ণতা পায় না।
তিনি আশা প্রকাশ করেন, চাঁদপুর-৩ আসনের মানুষ উন্নয়ন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের পক্ষে রায় দেবে। এদেশের সকল আন্দোলন সংগ্রামে নারীদের প্রশংসনীয় ভূমিকা রয়েছে। তাছাড়া যে কোন নির্বাচনে নারীদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকে তাই আমি নারী ভোটারদের নিয়ে এই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি। এখানে দলের কর্মীদের চেয়ে নারী ভোটারদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, চাঁদপুর-৩ আসনে বিএনপি তথা ধানের শীষের গণজোয়ার বইছে। ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক সাহেবকে বিজয় করতে দল মত নির্বিশেষে গোটা চাঁদপুরবাসীর ঐক্যবদ্ধ হয়েছে আমরা বিশ্বাস করি, এই আসন থেকে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে।
প্রচারণায় অংশ নেওয়া নারী ভোটাররাও বিএনপির প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন। দলীয় নেতাকর্মীদের মতে, এই ব্যতিক্রমী নারীসমাবেশ নির্বাচনী মাঠে ধানের শীষের পক্ষে নতুন উদ্দীপনা সৃষ্টি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সদস্য সোলাইমান ঢালী, সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াকুব বিন সায়েদ লিটন।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
৬ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur