চাঁদপুর-১ কচুয়া আসনে বাংলাদেশ জামায়েতে ইসলাম মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেছেন, ১২ই ফেব্রুয়ারী নির্বাচনে কাউকে না কাউকে ভোট দিবেন। সেক্ষেত্রে আমি আপনাদের ভাই হিসেবে দাঁড়িপাল্লার প্রতীকে একটি করে ভোট দিবেন। ভোট দেয়া ব্যক্তি সবসময় সময় মূল্যায়িত হন। আপনারা ভোট দিবেন আগে। আর আমরা আপনাকে দিব পরে। আপনারা ভোট না দিলে আমরা এমপি হতে পারব না। তাই একদিন ভোট দিবেন ৫ বছর উন্নয়ন বুঝে নিবেন। আগামীতে বাংলাদেশ জামায়েতে ইসলামী নিশ্চিত রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। বিগত ৫৪ বছরে কচুয়াকে সাজানোর বহু সুযোগ গিয়েছিল। কিন্তু কেউ কচুয়াকে সাজায়নি। আমি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে এই উপজেলাকে দেশের শ্রেষ্ঠ উপজেলায় রূপান্তর করব। তিনি বৃহস্পতিবার কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নে লৈয়ামেহের-পাঁচধারা, বাইছারা, বিতারা, খলাগাঁও, চাংপুর ও চানপাড়া গ্রামে দাঁড়িপাল্লার গণসংযোগ ও পথসভায় বক্তব্যকালে এসব কথা বলেন।
এসময় জেলা জামায়েতের নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, উপজেলা জামায়েতের আমীর এডভোকেট আবু তাহের মেছবাহ, বিতারা ইউনিয়ন জামায়েতের আমীর নাছির উদ্দিন মোল্লা, জামায়েতে ইসলাম মনোনীত বিতারা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি মাসুম বিল্লাহ মাদানী, এডভোকেট মারুফুল ইসলাম, কচুয়া উত্তর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তৌফিক ওমর ফাহিমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু/
৫ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur