চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করার লক্ষ্যে প্রচার প্রচারনা ও ব্যাপক গণসংযোগ করেছেন কৃষকদল কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-স¤পাদক,সাবেক ছাত্রনেতা ও কচুয়ার কৃতি সন্তান এফ. এম নাছির উদ্দীন ফরাজীর নেতৃত্বে কচুয়ার সাচার বাজারে ব্যবসায়ী, বিভিন্ন পেশাজী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরনের মাধ্যমে ধানের শীষের প্রার্থীকে ১২ ফেব্রুয়ারী ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। এ সময় কচুয়া উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো.জাকির হোসেন মেম্বার,সাংগঠনিক স¤পাদক আহসান উল্লাহ হান্নান, সাচার ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইদ্রিস মিয়া, সাধারণ স¤পাদক শফি উল্যাহ নসু, বিতারা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহজাহান ফারাজি, সাধারণ স¤পাদক নুরুল আমিন, কৃষক দল নেতা জাকির হোসেন মেম্বার, কবির হোসেন, শফিকুল ইসলাম, খোরশেদ আলম ও আব্দুল কাদের সহ কেন্দ্রীয় ও স্থানীয় কৃষক দলের অসংখ্য নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৩ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur